সোনারগাঁ ও নবাবগঞ্জে পৃথক আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল মঙ্গলবার আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ।
সোনারগাঁয়ে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কলেজ সংসদ সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতি জেগে উঠেছিল। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি বহু প্রত্যাশিত স্বপ্নের স্বাধীনতা।’
এ সময় দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান, ঢাকা জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, কলেজ শাখার সভাপতি শোভন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।