সোনারগাঁ ও বন্দর উপজেলার সন্ত্রাসী মোফাজ্জল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকা থেকে গত রোববার রাতে সন্ত্রাসী মোফাজ্জল হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, মোফাজ্জল দীর্ঘদিন ধরে কাঁচপুর শিল্পাঞ্চল, মদনপুর, কুড়িপাড়াসহ বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের একটি বাহিনী তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মোফাজ্জলের বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।