সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া এলাকায় একটি শিল্পকারখানার নামে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে তিন গ্রামের কৃষকেরা গতকাল রোববার মানববন্ধন করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউএনওর কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী, রায়পুর ও হাড়িয়া গ্রামের কয়েক শ কৃষক অংশ নেন। কৃষকেরা ‘অধিগ্রহণ মানি না, মানব না’ এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
ইউএনওর কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, হাড়িয়া এলাকায় নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠান আমান সিমেন্ট মিলস-২-এর নামে সোনাময়ী মৌজায় প্রায় ১২ একর জমি অধিগ্রহণের জন্য গত ৩০ সেপ্টেম্বর ভূমি মালিকদের নোটিশ দেওয়া হয়। জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সাল সোনাময়ী মৌজার ৩৪ ভূমি মালিককে ওই নোটিশ দেন। অধিগ্রহণের জন্য প্রস্তাবিত এ সম্পত্তির মধ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও ফসলি জমিও রয়েছে।