সোনারগাঁ পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা করেছেন পৌর মেয়র সাদেকুর রহমান। গত এক সপ্তাহ পৌরসভার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানোর পর গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দেন।জানা যায়, ভোটারদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেয়র সাদেকুর রহমান পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা করেছেন। সাদেকুর রহমান সাংবাদিকদের বলেন, কেউ মাদক সেবন ও বিক্রি করলে তাঁদের ঘরবাড়ি ও আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। সন্তানদের মাদক নেওয়া থেকে বিরত রাখতে না পারলে পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবীর সংখ্যা বাড়ার কারণে গত কয়েক বছরে পৌরসভার বিভিন্ন গ্রামে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাদকের বিরুদ্ধে প্রচারণা শুরু করেন মেয়র। গত সপ্তাহে তিনি অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী জানান, এক সপ্তাহ ধরে পৌর এলাকায় মাদক বিক্রি প্রায় বন্ধ আছে। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিরাও পদক্ষেপ নিলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।