সোনারগাঁ পৌরসভার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভা ভবনে এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাদেকুর রহমান। ২০১২-১৩ অর্থবছরে ৩০ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ১৬৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।বাজেট পেশ উপলক্ষে পৌর ভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিনসহ এলাকার পৌর কাউন্সিলররা।এবারের বাজেটে মেয়র সাদেকুর রহমান ঘোষণা দেন, এ বছরের মধ্যেই পৌর ভবনের নির্মাণকাজ শেষ হবে এবং পৌর পাঠাগার, কমিউনিটি সেন্টার ও পৌর এলাকার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হবে।