নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে শাহ আলমকে গতকাল মঙ্গলবার অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি জেলা যুবদল এবং জেলা ও উপজেলা ছাত্রদলের পদে বহাল থাকবেন।জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহ আলম সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সহসভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি চার পদে থাকায় সাংগঠনিক কাজ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তাই তাঁকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। শাহ আলম বলেন, জেলা বিএনপির এ সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।