প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের কাঁচপুরে গত ৬ মে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ৪৯ নেতা-কর্মী। এঁদের মধ্যে রয়েছেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি এম এ জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন।আইনজীবী বদরুদ্দোজা বাদল জানান, সোনারগাঁ থানার পুলিশের করা তিনটি মামলায় গতকাল সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।