সোনারগাঁ যুবদলের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ বছর পর গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্ধিত সভায় নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ১৬ বছর পর গতকাল যুবদলের বর্ধিত সভায় সোনারগাঁ উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। উপজেলা কমিটিতে জাকির হোসেনকে সভাপতি, আবদুর রউফকে সাধারণ সম্পাদক ও নূরে ইয়াসিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পৌরসভা কমিটিতে ফারুক আহমেঞ্চদকে সভাপতি, গাজী জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও জাহের আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। এক মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।