সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা চুক্তি ১০ বছরের জন্য নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে হোটেলের বর্তমান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা চুক্তির মেয়াদ ১০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে চুক্তিতে সই করেন লিমিটেডের চেয়ারম্যান বিমান ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মোস্তফা কামাল। বিজ্ঞপ্তি।