সোনারগাঁওয়ে অবৈধভাবে মাটি কাটা নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামবাসী ও মাটি-সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী ছয়জনকে পিটুনি দিয়ে কোস্টগার্ডের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শম্ভুপুরায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছিল কিছু লোক। গতকাল দুপুরে গ্রামবাসী বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ বাধে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী বালু-সন্ত্রাসীদের ব্যবহূত দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করে।