প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের তাইজুল ইসলাম ও নেয়ামত উল্লাহর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০জন আহত হন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আলেক খাঁন বলেন, বিরোধের মিমাংসার ব্যাপারে আজ বুধবার উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।