সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা শুরু ১৪ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা। গতকাল শনিবার ফাউন্ডেশন সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ ফাউন্ডেশনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি জানান, ১৪ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা চলবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ও সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
এবারের উৎসব ও মেলায় দেশের পল্লি অঞ্চল থেকে ৪৪ জন কারুশিল্পী অংশ নেবেন।