সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে গতকাল সোমবার লোকনাথ ব্রহ্মচারীর ১২৩তম তিরোধান উৎসব শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ উৎসবে লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
প্রভাতি কীর্তনের মধ্য দিয়ে সকালে উৎসবের শুরু হয়। এ ছাড়া দিনব্যাপী গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবনবৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ভক্তরা এসে জড়ো হয়েছেন। পাশের দেশ নেপাল ও ভারত থেকেও ভক্তরা এসে উৎসবে যোগ দিয়েছেন।