সোনারগাঁয় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন এসব ইউপি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ প্রথম আলোকে জানান, উপজেলার সব কটি ইউপির নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ মে। মনোনয়নপত্র বাছাই ২৯ ও ৩০ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার-ব্যানার টানিয়েছেন, তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।