সোনারগাঁয় ডাকাতি, একজনকে ধরে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত সোমবার এক ডাকাতকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সিরাজ নামের ওই ডাকাতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা আবদুস ছামাদের মুদি দোকানে ১০-১৫ জন ডাকাত হানা দেয়। এ সময় আবদুস ছামাদকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাতদলের সর্দার মো. সিরাজকে আটক করে এলাকাবাসী ধোলাই দেয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, এ ঘটনায় আবদুস ছামাদের ভাতিজা জয়নাল আবেদীন বাদী হয়ে সিরাজসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।