সোনারগাঁয় দুই যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন বিলের একটি ডোবা থেকে গতকাল সোমবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।এর আগে গত শুক্রবার একই স্থান থেকে অজ্ঞাত পরিচয় আরও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন বিলের একটি ডোবা থেকে শুক্রবার পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছিল। গতকাল সকালে একই স্থান থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের একজন ছিলেন বিবস্ত্র। অপরজনের পরনে ছিল শার্ট-প্যান্ট। তাঁদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন এবং মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা অন্য কোথাও তাঁদের হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে।