সোনারগাঁয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁর জয়রামপুর এলাকায় শনিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার রাত প্রায় তিনটার দিকে একদল মুখোশধারী ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। তারা ঘরের গ্রিল ও জানালা কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে ফেলে। এরপর ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা, মুঠোফোন সেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতের হামলায় তিনি নিজে, তাঁর স্ত্রী শায়লা পারভীন, ভাই মামুনসহ পাঁচজন আহত হয়েছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।