সোনারগাঁয় যুবদলের আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিগুলোর অনুমোদন দেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ্ আলম প্রথম আলোকে জানান, উপজেলা যুবদলের কমিটি ভেঙে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাকির হোসেনকে আহ্বায়ক ও ফারুক আহম্মেদ, আবদুর রউফ, গোলাম সারোয়ারসহ ৫০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া পৌরসভার কমিটিও ভেঙে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গাজী জহিরুল হককে আহ্বায়ক ও মোক্তার হোসেন, মাসুম মোল্লা, জাহের আলীসহ ৫০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।