সোনারগাঁয়ে অটোরিকশা চাপা পড়ে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উলুকান্দি এলাকায় উদ্ভবগঞ্জ-বারদী সড়কে গতকাল রোববার সকালে অটোরিকশার চাপায় মিমি আক্তার (৮) নামের একজন মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা আহম্মদ আলী। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।সোনারগাঁ থানার ওসি ইউনুস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।