সোনারগাঁয়ে অর্ধকোটি টাকার চোরাই কাপড় আটক, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল রোববার একটি কাভার্ড ভ্যানসহ অর্ধকোটি টাকার চোরাই কাপড় আটক করেছে হাইওয়ে পুলিশ।পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ জানান, চোরাই মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা আসছে—এ খবরের ভিত্তিতে হাইওয়ে পুলিশ সকাল থেকে অপেক্ষা করতে থাকে। বেলা দুইটার দিকে কাভার্ড ভ্যানটি দেওয়ানবাগ এলাকায় এলে সেটি আটক করা হয়। তিনি জানান, গাড়িতে প্রায় অর্ধকোটি টাকার চোরাই থান কাপড় রয়েছে।