সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পনগর এলাকা থেকে গতকাল সোমবার ভোরে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ ফেরদৌস হোসেন ও সেলিম বেপারী নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ফেরদৌস হোসেন পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সেলিম বেপারী সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের মৃত নূরা বেপারীর ছেলে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ মঙ্গলবার তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় গতকাল সোমবার সোনারগাঁ থানার পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেছে।