সোনারগাঁয়ে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামে গত শনিবার রাতে অস্ত্রসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় তাঁকে হস্তান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে র‌্যাব-১১-এর একটি দল অভিযান চালায়। এ সময় ইউপি সদস্যের ঘরের ভেতরে চালের ড্রাম থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রান্নাঘর থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো একটি দেশে তৈরি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে।