সোনারগাঁয়ে আগুনে মুরগির খামার পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামে গত মঙ্গলবার মুরগির একটি খামার আগুনে পুড়ে গেছে। খামারটির মালিক মানবাধিকারকর্মী জাহানারা আক্তার অভিযোগ করেছেন, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা খামারটিতে আগুন ধরিয়ে দেয়।খামারের মালিক জাহানারা আক্তার জানান, আগুনে খামারের এক হাজার ১০০ মুরগির বাচ্চা ও ৪৫ বস্তা মুরগির খাবারসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পান খামারের দুজন তত্ত্বাবধায়ক শাহানাজ বেগম ও রহিমুন নেছা। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।