সোনারগাঁয়ে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বাজারে আগুন লেগে মুদি ও স্বর্ণালংকারের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী বাজারে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে বাজারটির একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের আরও নয়টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। দোকানের মালিকেরা জানিয়েছেন, আগুনে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।