সোনারগাঁয়ে ইয়াবা ও ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চার হাজার ইয়াবা বড়ি, দুই হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।এ সময় জহিরুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী এবং মাদক পাচারের কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আউয়াল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা বড়ি ও দুই হাজার পিস ভারতীয় শাড়িসহ জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।