সোনারগাঁয়ে এক রাতে চারটি ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি পৃথক স্থানে গত রোববার রাতে চারটি ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলী এলাকার প্রবাসী সিরাজুল হকের বাড়িতে, চান্দেরকিত্তি গ্রামে আশা নামক একটি এনজিও কার্যালয়ে এবং মনির হোসেন ও দ্বীন ইসলামের বাড়িতে এসব ডাকাতি হয়। সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।