সোনারগাঁয়ে এগার জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার নোয়াইল গ্রামে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়া খেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নোয়াইল গ্রামের একটি পোলট্রি খামারের ভেতর একটি চক্র দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মোক্তার হোসেন, আ. হামিদ, আমির হোসেন, আনোয়ার হোসেন, রনি, মিজানুর রহমান, জয়নাল, আসাবউদ্দিন, হানিফ, রোকন মোল্লা ও আবেদ হোসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।