সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, গত বুধবার দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার আল নূর স্টিল মিলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পুলিশ ও র্যাব তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় মামলা করেছেন।