সোনারগাঁয়ে কাভার্ড ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে গত শুক্রবার রাতে কাপড়সহ একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীরা চালক ও তাঁর সহকারীকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ৭৭ লাখ টাকা মূল্যের কাপড়সহ একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া কাপড় ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের। পুলিশ গতকাল শনিবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে চালক মিজান ও তাঁর সহকারী শাকিলকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে।ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি কাঁচপুরে আসার পথে মোগড়াপাড়া চৌরাস্তায় ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইয়ের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।