সোনারগাঁয়ে কারুশিল্প মেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে গতকাল শুক্রবার মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসবের উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ।উৎসব খোলা থাকবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত।