সোনারগাঁয়ে কার্গোর ধাক্কায় আনসার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল আদায়ের দুটি কক্ষ গতকাল শুক্রবার ভোরে মালবাহী কার্গোর ধাক্কায় গুঁড়িয়ে গেছে। এ সময় আবদুর রহিম নামের এক আনসার সদস্য গুরুতর আহত হন। তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কার্গোর চালক রুহুল আমিন (৩৫) ও তাঁর সহকারী রহিম মিয়াকে (২৬) আটক করা হয়েছে।পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, রুহুল আমিন মদ্যপ অবস্থায় ঢাকা থেকে কার্গোটি চালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। ভোরে মেঘনা সেতুর টোল প্লাজার কাছে পৌঁছান। এ সময় আনসার সদস্য আবদুর রহিম কার্গোটির গতিরোধের চেষ্টা করলে কার্গো চাপায় তিনি গুরুর আহত হন। কার্গোটির ধাক্কায় টোল আদায়ের দুটি কক্ষ গুঁড়িয়ে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রস্তুতি চলছে।