সোনারগাঁয়ে কৃষক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরু ও সুগন্ধিযুক্ত বাংলামতী ধানের চাষে কৃষকদের উৎসাহ জোগানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কৃষক সমাবেশ হয়েছে। এতে শতাধিক কৃষক অংশ নেন। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সমাবেশে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক মো. ইমান আলী, জেলা কৃষি পর্যবেক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুরুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রমুখ বক্তব্য দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রথম আলোকে জানান, এ বছর উপজেলার বিভিন্ন স্থানে ৫০ একর জমিতে বাংলামতী ধানের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো।