সোনারগাঁয়ে কৃষকদের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনামুহি এলাকায় গতকাল বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত কৃষকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। দুর্বৃত্তদের হামলায় ১০ জন আহত হয়। ফসলি জমির বালুমাটি অবৈধভাবে কেটে নেওয়ার প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়।সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, কৃষকদের ওপর হামলা এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।