সোনারগাঁয়ে কৃষকদের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে পেচাইন বিল থেকে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এ কাজে সহায়তা করছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিনের সভাপতিত্বে কমিটির ৩৬ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।সভায় ইউপি চেয়ারম্যান শাহ মো. হানিফ বলেন, এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি সিন্ডিকেট করে পেচাইন বিলের ইরি ধানের জমির মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। সন্ত্রাসীরা ইতিমধ্যে ওই বিলের জমিতে ইরি ধান চাষ করতে দিচ্ছে না।উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, যেসব সন্ত্রাসী মাটি কাটার সঙ্গে জড়িত, তাদের একটি অংশকে পুলিশ সহায়তা করে থাকে।’ এ সময় ইউএনও সাগরিকা নাসরিন এক দিনের মধ্যে মাটি কাটা বন্ধ করে ইরি ধানের সেচকাজে ব্যবহূত শ্যালো ইঞ্জিন চালু করতে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, পেচাইন বিলের মাটি কাটা সিন্ডিকেট চক্রের সঙ্গে পুলিশের কোনো হাত নেই। এ চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।