সোনারগাঁয়ে খাল দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বসুরবাগ খালের মুখে ভরাটকৃত বালু অপসারণ করা হয়েছে। একটি কারখানা কর্তৃপক্ষ এত দিন বালু ফেলে খালের মুখ বন্ধ করে রেখেছিল। প্রশাসনের চাপে গতকাল মঙ্গলবার বালু অপসারণ করে কারখানা কর্তৃপক্ষ।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার টিপুরদী, বসুরবাগ ও ঠাকুরবাগ এলাকা দিয়ে মেনিখালী নদী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের বসুরবাগ খালের মুখ চার মাস আগে বালু ভরাট করে দখলে নেয় এসিআই হেলথকেয়ার নামের একটি প্রতিষ্ঠান।
খালের মুখ বন্ধ করে দেওয়ার কারণে তিনটি গ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন। এ নিয়ে গত ২৪ আগস্ট প্রথম আলোয় ‘সরকারি খালে বালু ভরাট, ইউএনওকে স্মারকলিপি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।