সোনারগাঁয়ে খুন ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেহপুর গ্রামে গত শনিবার রাতে মহিউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচাতো ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামের আবজাল হোসেনের স্ত্রীকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল তাঁর চাচাতো ভাই আবদুল আলী। এতে তিনি সাড়া না দেওয়ায় আবদুল আলী শনিবার রাতে আবজালের অনুপস্থিতে ঘরে ঢুকে তাঁর স্ত্রীর সম্ভ্রমহানির চেষ্টা চালায়। এ সময় চিৎকার শুনে আবজালের স্ত্রীর বড় ভাই মহিউদ্দিন এগিয়ে এসে আবদুল আলীকে চড়-থাপড় মেরে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আবদুল আলী ওই রাতেই বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে মহিউদ্দিনের ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান। মহিউদ্দিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গতকাল দুপুরে গ্রামবাসী আবদুল আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, নিহত মহিউদ্দিনের স্ত্রী রেখা আক্তার গতকাল রোববার একটি অভিযোগ দায়ের করেছেন।