সোনারগাঁয়ে গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গজারিয়াপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শম্ভুপুরা ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের মেঘনা নদীর পাশে এক যুবকের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী গতকাল সকাল আটটার দিকে থানায় খবর পাঠান। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও আকাশি রঙের শার্ট ছিল।
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।