সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রহিম স্টিল মিলে গত সোমবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অপর পাঁচ শ্রমিক। আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সোমবার রাতে রহিম স্টিল মিলে শ্রমিকেরা কাজ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে কারখানার ভেতরে কর্মরত দুই শ্রমিক রতন মিয়া ও জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে মারা যান।নিহত রতন মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামের চান মিয়ার ছেলে। জাহাঙ্গীর হোসেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। পুলিশ দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।