সোনারগাঁয়ে চালের বস্তা পড়ে কলেজ ছাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গতকাল মঙ্গলবার কলেজে যাওয়ার পথে ট্রাক থেকে চালের বস্তা পড়ে রুবিনা আক্তার নামের এক কলেজছাত্রী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোস্তফা কামাল নিলু বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সোনারগাঁ এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চালভর্তি একটি ট্রাক দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কুমিল্লার মেঘনা থানার মোহাম্মদপুর গ্রামের আবদুর রউফের মেয়ে ওই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রুবিনা আক্তার কলেজে যাচ্ছিলেন। হঠাৎ ট্রাক থেকে চালের বস্তা ছাত্রীর ওপর পড়ে যায়।