সোনারগাঁয়ে জব্দ খননযন্ত্র ছিনিয়ে নিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের হাতে জব্দ দুটি খননযন্ত্র আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার উপজেলার শম্ভুপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় মুমু ড্রেজিং প্রকল্প ও সামসুল ইসলাম ড্রেজিং প্রকল্প নামের দুটি খননযন্ত্র আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে দুটি খননযন্ত্র শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফের জিমঞ্চায় রাখেন। ওই দিন সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের ২০-২৫ জন কর্মী-সমর্থক রাম দা, চাইনিজ কুড়াল ও লাঠি নিয়ে চেয়ারম্যানের কাছ থেকে দুটি খননযন্ত্র ছিনিয়ে নিয়ে চলে যান।শম্ভুপুরা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে খননযন্ত্র দুটি নিয়ে গেছেন।তবে চেয়ারম্যান আবদুর রউফ জানান, আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছেন। তাঁদের ভয়ে আমরা বাধা দিতে পারিনি।সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন বলেন, খননযন্ত্রের মালিকেরা আদালতের নির্দেশ অমান্য করে জোর করে ছিনিয়ে নিয়েছেন। খননযন্ত্র দুটি উদ্ধার করতে কোস্টগার্ডের সদস্যরা গতকাল দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন।