সোনারগাঁয়ে জমজমাট লোকজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জমে উঠেছে লোকজ উৎসব ও মেলা। প্রতিদিন মেলায় আসছে হাজার হাজার দর্শনার্থী।লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে সারা বছরই আসে পর্যটকেরা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলা ১৪ মার্চ পর্যন্ত চলবে।এবারের মেলায় অংশ নিয়েছে ১৯৪টি স্টল। এগুলো পাটজাত সামগ্রীর মতো বিলুপ্তপ্রায় কুটিরশিল্পের পাশাপাশি হাল-আমলের পোস্টার, ভিউকার্ড, বই ও অডিও ক্যাসেট পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যের মধ্যে রংপুরের শতরঞ্জি, রাজশাহীর শখের হাঁড়ি, সোনারগাঁয়ের কাঠের পুতুল, কিশোরগঞ্জের টেপা পুতুল, চট্টগ্রামের হাতপাখা প্রদর্শনীতে রাখা হয়েছে।