সোনারগাঁয়ে জিপিএ-৫ পেয়েছে ৯২ জন
এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৯২ জন ছাত্রছাত্রী।্রএর মধ্যে এসএসসিতে ৭১ জন ও দাখিল পরীক্ষায় ২১ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বারদী ইউনিয়নের গোয়ালপাড়া উচ্চবিদ্যালয় ও সিনহা উচ্চবিদ্যালয়ের সবাই পাস করেছে। তবে গোয়ালপাড়া উচ্চবিদ্যালয় থেকে পঞ্চমবারের মতো শতভাগ ছাত্রছাত্রী পাস করল। এ বছর মোগড়াপাড়া এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের ১৭ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম হয়েছে। ১১ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় হয়েছে বুরুমদী উচ্চবিদ্যালয় এবং তৃতীয় হয়েছে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন। এ বিদ্যালয় থেকে আটজন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া অন্য স্কুলের মধ্যে মেঘনা শিল্পনগরী স্কুল থেকে তিনজন, সিনহা উচ্চবিদ্যালয় থেকে চারজন, পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয় থেকে চারজন, হাজি লাল মিয়া উচ্চবিদ্যালয় থেকে চারজন, সাদিপুর উচ্চবিদ্যালয় থেকে ছয়জন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে দুজন, সোনারবাংলা উচ্চবিদ্যালয় থেকে তিনজন, কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় থেকে দুজন,্র হোসেনপুর উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, মহজমপুর উচ্চবিদ্যালয় থেকে একজন ও সম্ভুপুরা উচ্চবিদ্যালয় থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।