সোনারগাঁয়ে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর হোগলা ও চর কিশোরগঞ্জ এলাকায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে ও ঘরবাড়িও ভেঙে গেছে। জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ওই দুটি গ্রামের ওপর দিয়ে বুধবার রাতে প্রচণ্ড ঝড় বয়ে যায় ও সেই সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে মেঘনা নদীর চরাঞ্চল ও ওই দুই গ্রামের খেতখামারে লাগানো ক্ষীরা, বাঙ্গি, তরমুজ, বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।চর কিশোরগঞ্জ গ্রামের বাবুল মিয়া জানান, চলতি বছর তিনি ১০ বিঘা জমিতে ক্ষীরার চাষ করেন। ফলনও বেশ ভালো হয়। কিন্তু শিলাবৃষ্টিতে জমির বেশির ভাগ গাছ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।একই গ্রামের আহমেঞ্চদ আলী জানান, শিলাবৃষ্টিতে দুটি গ্রামের ৫০ বিঘা জমির বাঙ্গিখেত নষ্ট হয়েছে। চর হোগলা গ্রামের মজিবুর রহমান জানান, ঝড় ও বৃষ্টিতে পাকা বোরো ধানখেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।শম্ভুপুরা ইউনিয়নের একজন সাবেক জনপ্রতিনিধি ও কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা তাতে সাড়া দেননি।’উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান বলেন, ঝড়ের পর ওই এলাকায় সরেজমিন না গেলেও কয়েক দিনের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।