সোনারগাঁয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধ কমিটির নৌ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘনা নদী বাঁচাও, শীতলক্ষ্যা বাঁচাও, সুরমা-কুশিয়ারা, বাংলাদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল সোমবার নৌ-সমাবেশ করা হয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিরোধ কমিটির উদ্যোগে সোনারগাঁয়ের বারদী ঘাটে মেঘনা নদীতে সকালে ভাসমান ট্রলারে নদীকেদ্রিক শ্রমজীবী মানুষ ও ছাত্র-জনতা এ সমাবেশ করে। সংগঠনের আহ্বায়ক এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রবিউল হুসাইন, মাহবুবুল ইসলাম, কলেজ লাইফের সভাপতি শহিদুল্লাহ রাসেল, বিল্লাল হোসেন, মাসুম মোল্লা, শিক্ষক ইসমাইল হোসেন, শফিকুল কবির ভূঁইয়া, আনিছুর রহমান সোহান, জহিরুল ইসলাম মৃধা, মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।