সোনারগাঁয়ে ট্রলারচালক খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রতাপেরচরে এক ট্রলারচালককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামের ট্রলারচালক জামাল ও তাঁর বড় ভাই হেলালের সঙ্গে একই এলাকার ট্রলারমালিক ধনু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার ধনু মিয়া এক দিনের জন্য জামালকে ট্রলার চালাতে অনুরোধ করলে জামাল উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে ট্রলার নিয়ে যান। এরপর গত বুধবার বিকেল থেকে তাঁর কোনো খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে জামালের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে জামালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।নিহত জামালের বড় ভাই হেলাল জানান, পূর্বশত্রুতার জের ধরে ধনু মিয়া পরিকল্পিতভাবে জামালকে খুন করেছেন।এ ঘটনায় হেলাল ট্রলারের মালিক ধনু মিয়া ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন। মামলার পর পুলিশ ধনু মিয়াকে গ্রেপ্তার করেছে।