সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁ থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে গত মঙ্গলবার গভীর রাতে পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর এলাকায় এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর এলাকায় মঙ্গলবার রাত দেড়টার দিকে ৮-১০ জনের ডাকাতদল যাত্রীবাহী প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা করে। ঢাকা থেকে সোনারগাঁয়ের মুগারচর গ্রামে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১২-৪৬০৩) গতি রোধ করে ডাকাতেরা। এ সময় কারটির চালক ওই এলাকায় পুলিশ দেখতে পেয়ে ‘ডাকাত’ বলে চিৎকার করেন। পুলিশ ডাকাতদের ধাওয়া করে জাকির হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত দুটি চাপাতি, বল্লম ও ছুরি উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ডাকাত সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মিলন মিয়ার ছেলে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, এক ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।