সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: মনিরুজ্জামান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জাকারিয়ার ভাষ্য, উপজেলার পিরোজপুর, ভবনাথপুর, রতনপুর, বিরেশেরগাঁওসহ ১০টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে তিতাসের প্রধান লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়ন কাউন্সিল কার্যালয়ের সামনে গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় বিভিন্ন গ্রাম থেকে কয়েক শ নারী-পুরুষ এসে উচ্ছেদ অভিযানে থাকা তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের বাধা দেন। তাঁরা ওই স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ কারণে উচ্ছেদ অভিযান না চালিয়েই ফিরে আসতে বাধ্য হন বলে তিনি উল্লেখ করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: মনিরুজ্জামান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি: মনিরুজ্জামান

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।