সোনারগাঁয়ে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত শুক্রবার রাতে এক প্রবাসী ও তাঁর দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের প্রবাসী আলাউদ্দিন ও তাঁর ভাই আমির উদ্দিন ও ছমির উদ্দিনের বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাত দল। অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে তিন লাখ টাকা ও ৪৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোনের সেটসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতেরা। বাধা দেওয়া ডাকাতদের অস্ত্রের আঘাতে ছমিরউদ্দিন ও তাঁর স্ত্রী শাহিদা বেগম ও আলাউদ্দিনের স্ত্রী রেহেনা বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।