সোনারগাঁয়ে তিন ব্যক্তিকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিংলাব গ্রামে ডাকাতির প্রস্তুতির নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে জনতা তিন ব্যক্তিকে পিটুনি দিয়েছে। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সিংলাব গ্রামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী আন্তজেলা ডাকাত দলের সদস্য মো. ফারুক মিয়া (২২), টুকুন (২৭) ও নুর নবীকে (৩০) আটক করে পিটুনি দেয়। পরে সোনারগাঁ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। এসআই এনামুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।