সোনারগাঁয়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ​l ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ​l ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের মার্কেট ও তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সওজ গতকাল সোমবার এ উচ্ছেদ অভিযান চালায়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ৯ জুন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এসে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের মার্কেট ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসন ও সওজের প্রকৌশলীদের নির্দেশ দেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জাকারিয়া নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা পুলিশ নিয়ে মোগরাপাড়া চৌরাস্তার পাশে ফলের মার্কেট, সওজের জায়গায় গড়ে তোলা স্বপ্নচূঁড়া মার্কেটের একাংশ ও মহাসড়কের দুই পাশের তিন শতাধিক টং দোকান উচ্ছেদ করেন।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সওজের জায়গায় বিপণিবিতান ও টংঘর তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলম প্রথম আলোকে বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।